Logo

সারাদেশ

মূল্য তালিকা না থাকায় চৌমুহনী বাজারে অভিযানে জরিমানা

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:০৫

অ
মূল্য তালিকা না থাকায় চৌমুহনী বাজারে অভিযানে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং জনসাধারণের চলাচলের পথে অবৈধ স্থাপনা গড়ে তুলে যানজট সৃষ্টির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পাঁচটি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা জরিমানা

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন