ফেনীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭
ছবি : বাংলাদেশের খবর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ফেনী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।
র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এম. এ. খালেক, গাজী হাবীবুল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

