কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহকারী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:০৪
কুষ্টিয়ার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুসাইন ভোরে ট্রাক নিয়ে কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ওবায়দুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাজনিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
আকরামুজজামান আরিফ/এমবি

