Logo

সারাদেশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে প্রশাসনের অভিযান, জরিমানা আদায়

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে প্রশাসনের অভিযান, জরিমানা আদায়

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে ক্রমবর্ধমান শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। অভিযানে হাইড্রলিক হর্ন ব্যবহার করায় দুটি যাত্রীবাহী বাসকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও টার্মিনাল এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণির নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের অভিযোগে হাইড্রলিক হর্ন ব্যবহারকারী ওই দুটি বাসকে অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি বলেন, ‘অতিরিক্ত ও নিষিদ্ধ হর্ন ব্যবহারের ফলে শহরে মারাত্মক শব্দদূষণ সৃষ্টি হচ্ছে, যা শিশু, বয়স্ক ও রোগীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান চলাকালে চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, আইন অমান্য করে হাইড্রলিক হর্ন বা অতিরিক্ত শব্দ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ জনগণকেও শব্দদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অভিযানে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর