নওগাঁর ৬ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ২০:০৬
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোট ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোট ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নওগাঁর প্রতিটি আসনে মনোনয়নপত্রের ফলাফল নিম্নরূপ :
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) : আট প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল। বিএনপির নুরুল ইসলাম দলীয় ফরম না জমা দেওয়ায় বাতিল হয়েছেন; এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকায় ত্রুটি ধরা পড়েছে।
নওগাঁ-২ (পত্নীতলা, ধামইরহাট) : ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) : আট প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল।
নওগাঁ-৪ (মান্দা) : সাত প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) : সাত প্রার্থীর মধ্যে বিএনপি নেতা নজমুল হকের মনোনয়ন বাতিল।
নওগাঁ-৬ (রাণীনগর, আত্রাই) : পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, নওগাঁর এই ছয়টি আসনে সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সকল প্রার্থীকে আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।

এআরএস