Logo

সারাদেশ

মায়ানমার থেকে আসা গুলিতে স্কুলছাত্রী আহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৩:২৩

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৪

মায়ানমার থেকে আসা গুলিতে স্কুলছাত্রী আহত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আফনান হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে। তিনি লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিয়ানমার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর