কাঁঠাল গাছের নিচে মিলল ৬ হাজার ইয়াবা, ২ মাদক কারবারি আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:২৫
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর থানার মূলজান গ্রামে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।
অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আফ্রিদি আহাম্মেদ/এসএসকে/

