ফরিদপুরে এনডিএমের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২০:৩৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ফরিদপুর যুব শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে এই নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়। এনডিএম-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আদনান সানি ও সাধারণ সম্পাদক মিঠু আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মো. শরিফ সরদারকে সভাপতি ও মো. আমিনুর শেখকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে ১২ জনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং বাকি ৭ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. শরিফ সরদার জানান, ববি হাজ্জাজ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা রাজপথে এবং সামাজিক কর্মকাণ্ডে সর্বদা সক্রিয় থাকব। নতুন এই কমিটি যুব সমাজকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জোরালো ভূমিকা পালন করবে।

