মতপার্থক্য থাকলেও আ’লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে : হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২৩:৪০
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিপক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে এবং নীতি নিয়ে আলোচনা হবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে সবাই একসঙ্গে লড়াই করে যাবে। সারাদেশে যারা ছড়িয়ে আছে, আমরা তাদের পুনর্গঠন করে এই রাষ্ট্রকে পুনর্গঠন করব।
সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট শক্তি, আওয়ামী কালচারালসহ বিভিন্ন শক্তি ও মিডিয়া তাদের রিভাইজ করার চেষ্টা করছে। আমাদের তরুণরা যতদিন বাংলাদেশের পথে প্রান্তরে জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি নিয়ে ছড়িয়ে আছে, আমরা জেগে থাকব, আমরা বেঁচে থাকব। আপনাদের মিডিয়া ও কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।”
ইফতারে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।
এএস/

