ইউসিটিসিতে অটাম-২০২৬ এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২০:৫৯
চট্টগ্রামের সৃজনশীল তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং (ইউসিটিসি)-এ শুরু হয়েছে অটাম-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা। গতকাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে এই ফেয়ারের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ও ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ , ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার, ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব এস.এম. শহিদুল আলম, স্কুল অফ বিজনেস বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাহিদ, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। এ ছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বন্দরনগরীর বহদ্দারহাটে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলা চলবে ৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।বিবিএ ও এমবিএ,ইংরেজি , ইসলামিক স্টাডিজ (অনার্স ও মাস্টার্স),কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (বিএসসি), ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)।এডমিশন ফেয়ারে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন ল্যাপটপ ও স্মার্টফোন। এছাড়াও থাকছে স্পট অ্যাডমিশনে স্মার্ট ব্যাগ, ভর্তি ফিতে ৫০% ছাড় এবং টিউশন ফিতে ৪৫% থেকে ৫৫% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।এই ফেয়ারে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফস্টাইল, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম।
বিকে/মান্নান

