Logo

সারাদেশ

নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:১৭

নিরাপদ মহাসড়কের দাবিতে অবরোধ করে বিক্ষোভ

মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ বাসিন্দারা। এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অবরোধ চলাকালীণ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পীড বেকার নির্মানের জন্য দাবী করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবীপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন