Logo

সারাদেশ

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:১৬

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন



“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৭ দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি রেলি বের হয়। রেলি শেষে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন