Logo

সারাদেশ

সখীপুরের বড়চওনাতে মানববন্ধন

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২১:২৫

সখীপুরের বড়চওনাতে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নে বৃহস্পতিবার বড়চওনা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বণিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী কর্তৃক সখীপুর- সাগরদিঘী সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে 

বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হালিম সরকার, ইউপি সদস্য আশরাফ হোসেন, মিজানুর রহমান, আবদুল মজিদ সহ প্রমুখ। 

নির্ভরযোগ্য তথ্য মতে জানা যায়, ওই জমির দাগ খতিয়ান ও প্রকৃত মালিকের নাম পরিবর্তন করে ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে আবদুল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু ওই জমির প্রকৃত মালিকের নাম নদীরাম কোচের ছেলে বোচা কোচ। ওই জমিতে  বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোডাউন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জালিয়াতি করে নিজের নামে রেকর্ড ভুক্ত মালিক দাবি করা আবদুল মান্নানের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে। ওই আবদুল মান্নান সম্প্রতি ঢাকার ভূমি রেকর্ড অফিসের রেকর্ড অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসককে বিবাদী করে মামলা করেছে। মামলার কারণ উল্লেখ করা হয়, জরিপের সময় ভুলক্রমে বর্তমান রেকর্ডে জমির মালিক হিসেবে তার নামটি অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু এগুলো পুরোটাই মিথ্যা ও বানোয়াট। আবদুল মান্নান সত্য গোপন করে কাগজপত্র জালিয়াতি করে এই মামলার নাটক সাজিয়েছে। প্রকৃতপক্ষে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিট গোডাউন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। বড়চওনা বাসীর সার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বড়চওনা মৌজার জমিটির বর্তমান এসএ খতিয়ান ২৬৪ দাগ নং ১১/১২ প্রকৃত মালিকের নাম নদীরাম কোচের ছেলে বোচা কোচ। এই জমির খতিয়ান ২৬৪ ঠিক রেখে দাগ নাম্বার ১১/১২ পরিবর্তে ৪৮/৩২৯ এবং বোচা কোচের স্থলে আবদুল মান্নান বসানো হয়েছে। আরও জানা যায়, ৪৮/৩২৯ এই দাগে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিট গোডাউন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে৷ 

অভিযুক্ত আবদুল মান্নান বলেন, আমি কোন ব্যক্তির নামে মামলা করিনি, আমি জেলা প্রশাসক ও বন বিভাগের নামে মামলা করেছি। আমি যদি আইনিভাবে জমি পাই পাবো, আর না পেলে কোন দাবি নেই৷

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন