Logo

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৩

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট  হওয়া পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার  দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অপস্ধসঢ়; অফিসার ক্যাপ্টেন মো: রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র সদর কোম্পানীর একটি টহল দল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় পৌঁছে ঝোঁপঝাড়ের মধ্যে কচটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু দেখতে পায়।

পরে ¯’ানীয় সাক্ষীদের উপ¯ি’তিতে তল্লাশি চালিয়ে ব¯‘টি উদ্ধার করা হয়। কচটেপ খুলে দেখা যায়, এর ভেতরে একটি ৭ পয়েন্ট ৬২ মি.মি. অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ রয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট করা হয়েছিল এবং পরে কেউ তা পরিত্যক্ত অব¯’ায় ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন