Logo

সারাদেশ

রংপুরে জাল টাকাসহ আটক ২

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৬, ২১:০৬

রংপুরে জাল টাকাসহ আটক ২

রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পীরগাছা থানার একটি দল সাতদারগা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বুড়াগাজীর মেলায় কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।

এ সময় আটক শাহাজুল ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০০ টাকার ৫টি জাল নোট এবং সুমন মিয়ার শার্টের বুক পকেট থেকে ৫০০ টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মোঃ শাহাজুল ইসলাম (২৮) ও মোঃ সুমন মিয়া (৩৩)। তারা দুজনই পীরগাছা উপজেলার হরিরাম এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছেন, পলাতক আব্দুস ছালাম তাদের এসব জাল টাকা বাজারে আসল টাকা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য দিয়েছিল।

পরে জব্দকৃত আলামতসহ আটক দুজনকে থানায় নিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন