Logo

সারাদেশ

মানিকগঞ্জে কৃষকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:৩৪

মানিকগঞ্জে কৃষকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার কৃষকরা।

রোববার দুপুর ১২ঘটিকার দিকে সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর কৃষক শ্রমিক সমাজ সেবা সংঘের উদ্যোগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব প্রশাসকের কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষকরা যেন সহজে ‘কৃষক কার্ড’ পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত কৃষকরা তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন