ভোলার মেঘনা নদীতে লঞ্চে অভিযান, যুবক আটক
লালমোহন ( ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২০:২৮
ভোলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজাসহ মো: জাকির হোসেন নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটককৃত মো: জাকির হোসেন ভোলা সদর উপেজলার দিঘলদী এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরের দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে আসা এম.ভি কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান পরিচালা করা হয়।
এসময় লঞ্চের ৩৪৫ নম্বর কেবিন তল্লাশী করে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজাসহ মো: জাকির হোসেনকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেনকে সকল আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিকে/মান্নান

