ঢাকার দোহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় নবনির্মিত একটি সড়ক উদ্বোধনের কয়েক দিনের মাথায় ধসে পড়েছে। বিএফএস (বিটুমিনাস ফ্লেক্সিবল সারফেস) পদ্ধতিতে নির্মিত এই সড়কটি ধসে যাওয়ায় ওই এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন ¯’ানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা।
পৌরসভা সূত্রে জানা যায়, দক্ষিণ জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার হাই মিয়া মসজিদ থেকে নাসিরের বাড়ি পর্যন্ত সড়কটি সম্প্রতি সংস্কার ও পাকাকরণ করা হয়। ৯ লাখ ১০ হাজার ৩৭৮ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই বিভিন্ন ¯’ানে বড় ধরনের ধস ও ফাটল দেখা দেয়। বর্তমানে সড়কটি দিয়ে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ- নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজে যথাযথ কারিগরি মান বজায় রাখা হয়নি। তদারকির অভাবে উদ্বোধনের পরপরই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, অনেক বছর পর রাস্তাটি পাকা হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিš‘ কয়েক দিন যেতে না যেতেই যদি এই অব¯’া হয়, তবে সরকারের এত টাকা খরচ করার লাভ কী হলো? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সড়কটির বেহাল অবস্থার কারণে পথচারীদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী যানবাহনের চালকদেরও। স্থানীয়রা দ্রুত সড়কটি মেরামত করার জন্য এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে দোহার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
বিকে/মান্নান

