Logo

সারাদেশ

সিসি ক্যামেরার জালে দুর্ভেদ্য দুর্গ ,শেষ রক্ষা হলো না

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:১৯

সিসি ক্যামেরার জালে দুর্ভেদ্য দুর্গ ,শেষ রক্ষা হলো না

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনাকারী দুর্র্ধষ ইয়াবা ব্যবসায়ী বেলাল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার ৫ মে অভিযানকালে বেলালের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও ৪২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। নিজের বাসার আশপাশে প্রায় এক কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি আগেভাগেই নজরদারি করতেন তিনি।

এই প্রযুক্তিনির্ভর কৌশলের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েন বেলাল।

গ্রেপ্তারের পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী সরদার তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন