Logo

সারাদেশ

গুরুদাসপুরে ভিজিএফের চাল পেল ৩ হাজার ২১৬ পরিবার

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৪০

গুরুদাসপুরে ভিজিএফের চাল পেল  ৩ হাজার ২১৬ পরিবার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দু¯’ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন প্রামাণিক, শাহরিয়ার নাজনীনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অনিয়ম-দূর্নীতি বন্ধে প্রথমে একটি টিম গঠন করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চালের কার্ড প্রদান করি। চাল নিতে আসা পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।’

ট্যাগ অফিসার আব্দুল্লাহ বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ হয়। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন তিনি।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন