Logo

অপরাধ

সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০০:৩১

সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি এখন ডিবির হেফাজতে আছেন বলে জানান নাসিরুল ইসলাম। 

ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।

কর্মজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপারও ছিলেন জলিল মন্ডল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন