Logo

শিক্ষা

জ্বালানি সাশ্রয়ে মেডিকেল কলেজের সকল ক্লাস–পরীক্ষা স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৫:২৪

জ্বালানি সাশ্রয়ে মেডিকেল কলেজের সকল ক্লাস–পরীক্ষা স্থগিত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) থেকে মেডিকেল কলেজগুলোতে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদুল ফিতরের ছুটি শেষে স্বাভাবিক নিয়মে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম আবার শুরু হবে।

তিনি আরও জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর চলমান বা নির্ধারিত পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সরকার।

এসআইবি/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল জ্বালানি তেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর