Logo

শিক্ষা

গার্হস্থ্য অর্থনীতি কলেজে বর্ণাঢ্য বর্ষবরণ ও মেলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৬:০৮

গার্হস্থ্য অর্থনীতি কলেজে বর্ণাঢ্য বর্ষবরণ ও মেলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষকে বরণ করা হয়েছে। 

গত ১৩ এপ্রিল কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও মেলা-১৪৩৩ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দেশীয় উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের স্বহস্তে নির্মিত নানাবিধ সৃজনশীল পণ্য প্রদর্শনের মাধ্যমে এক আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাজেদা আক্তার খানম, পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধানরা ও সকল বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। 

পুরো অনুষ্ঠানের অর্থায়ন করে সহযোগিতা করেছে Aspire Global Pathways।

উল্লেখ্য, বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রায় এক অনন্য প্রতিষ্ঠান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ। সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিওভুক্ত) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদান কল্প এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার প্রাণকেন্দ্র গ্রিন রোডে অবস্থিত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজটি আজ দেশের গর্ব এবং নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা, দক্ষতা, সৃজনশীলতা এবং বাস্তব জীবনের গ্রহণযোগ্য জ্ঞানের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান গড়ে তুলছে আত্মনির্ভরশীল ও সচেতন নারী প্রজন্ম। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন