Logo

শিক্ষা

ইউসিটিসি’তে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৭:০৩

ইউসিটিসি’তে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) চলছে অটাম-২০২৬ সেমিস্টারের এডমিশন ফেয়ার। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুরোধে এডমিশন ফেয়ারের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রামের বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এই ফেয়ার চলবে।

বিবিএ ও এমবিএ, ইংরেজি, ইসলামিক স্টাডিজ (অনার্স ও মাস্টার্স), কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (বিএসসি), ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এই ফেয়ার থেকে। 

এডমিশন ফেয়ারে থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন ল্যাপটপ ও স্মার্টফোন। এ ছাড়া থাকছে স্পট অ্যাডমিশনে স্মার্ট ব্যাগ, ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। 

এই ফেয়ারে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফস্টাইল, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন