Logo

শিক্ষা

ইতিহাসের এই দিন: ২৬ এপ্রিল

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬

ইতিহাসের এই দিন: ২৬ এপ্রিল

আজকের দিন আগামীকাল অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৬ এপ্রিল। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।


ঘটনাবলি

১৭৯২ - প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।

১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।

১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়।

১৯০১ - যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।

১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা।

১৯৬৬ - ভয়ানক এক ভূমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

১৯৭১ -  ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লাখ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।

১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮২ - ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরাইল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।

১৯৮৯ - ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।


জন্ম

১৫৯৯ - অলিভার ক্রমওয়েল, ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার।

১৮৪৯ - ফেলিক্স ক্লাইন, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৫০ - লুইসে আদলফা লি বেয়াউ, জার্মান সুরকার।

১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার।

১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, নোবেলজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী।

১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৯২ - বিশিষ্ট বাঙালি শিক্ষাব্রতী জিতেন্দ্রমোহন সেন।

১৮৯৮ - ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবি।

১৯০০ - ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।

১৯০০ - গ্লাডউইন জেব, ইংরেজ রাজনীতিবিদ, কূটনীতিক এবং জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল।

১৯০৩ - আন্দ্রেই কোলমোগোরোভ, রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৯১৮ - গেরারড ডে. ভাউচউলেউরস, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।

১৯২১ - ক্যারেল অ্যাপেল, ডাচ চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক।

১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৩৮ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।

১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৫ - বিজোরন উল্ভায়েউস, সুইডিশ গায়ক, গীতিকার ও প্রযোজক।

১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী।

১৯৪৭ - হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ, ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৪৯ - ডমিনিকুয়ে স্ট্রস-কাহন, ফরাসি অর্থনীতিবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৫৫ - পারভিজ পারাস্তুই, ইরানি অভিনেতা ও গায়ক।

১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।

১৯৬৩ - ডেভিড উইলিয়াম মোয়েস, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ।

১৯৬৪ - ফিওনা ব্রুস, ব্রিটিশ সাংবাদিক।

১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭০ - জেসন ফুসলান, মার্কিন অভিনেতা।

১৯৭৬ - রেইনার সচুটলের, জার্মান সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।

১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৮২ - মার্কো রাসো, ইতালিয়ান ফুটবলার।

১৯৮২ - মন্টি পানেসর, ইংরেজ ক্রিকেটার।

১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।

১৯৯৩ - রাফায়েল ভারানে, ফরাসি ফুটবলার।

মৃত্যু

১০৭৭ - প্রথম গেযা, হাঙ্গেরির রাজা।

১৪৭২ - লেওন বাতিস্তা অ্যালবার্তি, ইতালীয় লেখক, কবি ও দার্শনিক।

১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ।

১৮০০ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।

১৮৪০ - সিম্যান ডেনিস পইসন, ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৮৭৮ - আন্না সেওয়েল, ইংরেজ লেখক।

১৯১১ - এমিলিও সালগারি, ইতালিয়ান লেখক।

১৯২০ - ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ।

১৯৪০ - প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান।

১৯৪৮ - ধ্রুপদী রাগসংগীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী।

১৯৬৮ - বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল।

১৯৭২ - জর্জ স্যান্ডার্স, ইংরেজ অভিনেতা।

১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।

১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক।

১৯৭৬ - ক্যারল রিড, ইংরেজ পরিচালক ও প্রযোজক।

১৯৮৮ - ভালেরি সলানাস, মার্কিন লেখক।

১৯৯০ - ডেক্সটার গর্ডন, মার্কিন স্যাক্সোফোননিস্ট, সুরকার এবং অভিনেতা।

১৯৯২ - য়ুটাকা অযাকি, জাপানি গায়ক।

১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।

২০০০ - লুচিন্ লে ক্যাম, ফরাসি গণিতবিদ।

২০০১ - ছায়া দেবী চট্টোপাধ্যায়, প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী।

২০০৭ - লেস জ্যাকসন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। আর্থার মিল্টন, ইংলিশ ফুটবলার এবং ক্রিকেটার।

২০১২ - লুই লি ব্রকিয়, আইরিশ চিত্রকর।

২০১৪ - টিটো ভিলানোভা, স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন