শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পঞ্চম শ্রেণির গণিত ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে। জেনে রাখো- গুণিতক ও গুণনীয়ক গণিতের গুরুত্বপূর্ণ ধারণা, যা সংখ্যা বিভাজন ও গুণের সম্পর্ক বোঝাতে সাহায্য করে। মৌলিক সংখ্যা, ল.সা.গু. ও গ.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রেও এদের প্রয়োজন হয়।
১। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?
উত্তর : ১।
২। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি?
উত্তর : ২টি।
৩। ১৮ এর তিনটি গুণিতক লেখ।
উত্তর : ৩৬, ৫৪, ৭২।
৪। কোন ক্ষুদ্রতম সংখ্যা ৬, ১৮, ২৪ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তর : ৩৬০।
৫। ১৫ এর গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ৩, ৫ ও ১৫।
৬। ১২ এর গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ২, ৩, ৪, ৬ ও ১২।
৭। ১৮ এর প্রথম চারটি গুণিতক লেখ।
উত্তর : ১৮, ৩৬, ৫৪, ৭২।
৮। ১২, ২৪, ১৮ এর গসাগু কত?
উত্তর : ৬।
৯। ১১২ ও ৩৪৩ এর গসাগু কত?
উত্তর : ৭।
১০। ১৮ ও ৩০ এর গসাগু কত হবে?
উত্তর : ৬।
১১। ৮, ১২, ২৪ এর লসাগু কত?
উত্তর : ৪৮।
১২। ৮, ৪, ১২ এর লসাগু কত?
উত্তর : ২৪।
১৩। ৫, ৭, ২ ও ৩ এর গসাগু কত?
উত্তর : ১।
১৪। ১৮ এর প্রকৃত গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১ ও ১৮।
১৫। ১৮ এর ৩০ এর গসাগু কত?
উত্তর : ৬।
১৬। ৫, ৩ ও ৮ এর গসাগু এবং লসাগু কত?
উত্তর : গসাগু ১, লসাগু ১২০।
১৭। গসাগু দিয়ে কী বুঝায়?
উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
১৮। লসাগু এর পূর্ণ রূপ কী?
উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
১৯। গুণনীয়ক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যা যেসব সংখ্যা দ্বারা বিভাজ্য ঐ সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে। যেমন : ৬ এর গুণনীয়ক ১, ২, ৩ ও ৬।
২০। গুণিতক কাকে বলে?
উত্তর : প্রদত্ত সংখ্যাকে অপর যেকোনো সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলগুলোকে প্রদত্ত সংখ্যাটির গুণিতক বলে। যেমন : ৬ এর গুণিতক হচ্ছে ৬, ১২, ১৮, ২৪, ইত্যাদি।
২১। প্রদত্ত সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?
উত্তর : ১।
২২। কোন সংখ্যা যেকোনো সংখ্যারই গুণনীয়ক?
উত্তর : ১।
২৩। একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?
উত্তর : ১।
২৪। গুণনীয়কের অপর নাম কী?
উত্তর : উৎপাদক।
২৫। গসাগু নির্ণয়ের সুবিধাজনক পদ্ধতিটি কী?
উত্তর : ইউক্লিডীয় পদ্ধতি।

