Logo

শিক্ষা

'শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়' শীর্ষক সংলাপ'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২০

'শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়' শীর্ষক সংলাপ'


'শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের  উপায়' শীর্ষক সংলাপ গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

সংলাপে বক্তারা দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, নীতিগত ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ এবং গুণগত উন্নয়নের সম্ভাব্য পথ নিয়ে মতামত তুলে ধরেন। 

তারা শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা, দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণার প্রসার এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা বিষয়ক ম্যাগাজিন এডুকেশন ওয়াচ এর উদ্যোগে আয়োজত এ সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। 

এডুকেশন ওয়াচ সম্পাদক এফ এম খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রজ, প্রিন্সিপাল নূরে আলম তালুকদার এবং প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন