Logo

শিক্ষা

এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেবে বিজিএমইএ: শিক্ষামন্ত্রী

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২৮

এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেবে বিজিএমইএ: শিক্ষামন্ত্রী

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেবে সরকার। আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ করা হবে।

 শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ইতোমধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার কমিটমেন্ট দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।


বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা হয়। সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, আমরা আজকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। এখন তারা তাদের সক্ষমতা অনুযায়ী ডোনেট করবে। তবে আমরা ইতোমধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএ থেকে।


শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষার তিন সচিব, এলজিআরডি সচিব ও বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন