Logo

শিক্ষা

বিনামূল্যে স্কুল ব্যাগ কর্মসূচি: ব্লু কালার ছেলেদের, পিংক মেয়েদের

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

বিনামূল্যে স্কুল ব্যাগ কর্মসূচি: ব্লু কালার ছেলেদের, পিংক মেয়েদের


দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ব্যাগের স্যাম্পল দেখানো হয়। যেখানে ব্লু কালারের ব্যাগ ছেলেদের, আর পিংক মেয়েদের মাঝে বিতরণ করা হবে।


বুধবার (২৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষার তিন সচিব, এলজিআরডি সচিব ও বিজিএমইএ নেতৃবৃন্দ।


আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু করবে সরকার। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন