ওসমান ফারুক-রেজা কিবরিয়াসহ বিইউপির সিনেট সদস্য হলেন ৫ এমপি
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচ সদস্যকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সম্প্রতি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা ওই পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯-এর ২১(২)(খ) ধারা অনুযায়ী তাদের এই মনোনয়ন দেওয়া হয়েছে।
সিনেট সদস্য হিসেবে মনোনীত সংসদ সদস্যরা হলেন-
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর।
বাংলাদেশেরখবর/আরকে

