Logo

বিনোদন

যুক্তরাষ্ট্রে বাড়ছে ‘দম’র প্রেক্ষাগৃহ ও শো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:১২

যুক্তরাষ্ট্রে বাড়ছে ‘দম’র প্রেক্ষাগৃহ ও শো

বাংলা সিনেমার বিশ্ববাজার জয়ে নতুন মাত্রা যোগ করেছে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা দম’। দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার বিদেশের মাটিতেও বাজিমাত করছে ছবিটি। বিশেষ করে নিউ ইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোতে ইতিমধ্যে টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে দম’-এর প্রদর্শনী। দর্শকদের প্রবল চাহিদার মুখে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু নতুন শহরে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি।

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা বায়োস্কোপ ফিল্মস’-এর কর্ণধার রাজ হামিদ বুধবার এক ফেসবুক পোস্টে এই খুশির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছে বাংলা ইভেন্টস’।

পরিবেশক সূত্রে আরও জানা গেছে, প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। এ ছাড়া সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতেও ওয়ান-অফ’ শো বা এককালীন প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। সান ফ্রান্সিসকোর পার্শ্ববর্তী পিটার্সবার্গের মায়া সিনেমাসেও আগামী শুক্রবার থেকে নিয়মিত প্রদর্শিত হবে ছবিটি।

নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে দর্শকদের এই উন্মাদনা নিয়ে রাজ হামিদ আবেগঘন এক বার্তায় লেখেন, অপারেশনের পর কাজ চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম, কিন্তু দর্শকদের ভালোবাসাই আমাকে সাহস জুগিয়েছে। পরিচালক রেদওয়ান রনি ও অভিনেতা আফরান নিশোর প্রতি আমার আস্থা ছিল, তবে শেষ পর্যন্ত ভরসা রেখেছিলাম দর্শকদের ওপর। তাঁরা সেই আস্থার প্রতিদান দিয়েছেন।”

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন