হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১৬০ জন।
রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাম ও এর উপসর্গে মারা গেছে ৭২৫ জন।
বাংলাদেশের খবর/এইচআর

