২৪ ঘণ্টায় চারটি মার্কন ‘থাড’ রাডার ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২২:৩৪
গত ২৪ ঘণ্টায় মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা চারটি রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
আজ রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী মিসাইল ব্যবহার করে এই রাডারগুলোতে আঘাত হানা হয়।
‘থাড’ বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম, যা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

