Logo

আন্তর্জাতিক

তেহরানে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫

তেহরানে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ছবি : আল-জাজিরা

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিসালাত স্কয়ারের কাছে এ হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিকট শব্দে বিস্ফোরণ শোনা যাচ্ছে। তবে সর্বশেষ বিস্ফোরণের লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

এদিকে সোমবার ইসফাহানসহ ইরানের কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বেড়েছে। এছাড়া গভর্নরের কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।

হামলার ফলে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় সূত্র।

আল-জাজিরা বলছে, পূর্ব তেহরানের রিসালাত স্কয়ার এলাকায় নিহত ৪০ জনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেসামরিক হতাহতের পুনরাবৃত্তির আরেকটি উদাহরণ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। যা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর