Logo

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:১৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সম্পন্ন হয়েছে। খুব দ্রুত এ যুদ্ধ শেষ হয়ে যাবে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ প্রায় সম্পন্ন। অনেকটা সম্পন্ন হয়ে গেছে। ইরানিদের এখন আর কোনো নৌবাহিনী নেই। কোনো যোগাযোগব্যবস্থা অবশিষ্ট নেই। তাদের বিমানবাহিনীও নেই। তাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। তাদের ড্রোন তৈরির কারখানাগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। কিন্তু সেই সময়ের তুলনায় আমরা এগিয়ে আছি।

‘হরমুজ প্রণালি দিয়ে এ মুহূর্তে জাহাজ চলাচল করছে’ দাবি করে ট্রাম্প সিবিএসকে বলেন, আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তা করছি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর