ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৫:১৮
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ৪৮তম আক্রমণ শুরু করেছে। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে এ তথ্য জানা গেছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই আক্রমণ চালানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরমে।
এই অভিযানে এ পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। সূত্র : বিবিসি

