Logo

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৫:২৩

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠকের পর এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে চায়। এই উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক কূটনীতির অংশ, যেখানে ইরান-সম্পর্কিত বিষয়ও রয়েছে বলেও ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বৈঠকে উপস্থিত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ট্রাম্পের মধ্যস্থতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। লেইটার বলেন, লেবানন থেকে এই ক্ষতিকর প্রভাব হিজবুল্লাহকে সরানোর লক্ষ্যেই উভয় দেশ কাজ করছে।

এ ছাড়া শিগগিরই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যকার একটি বৈঠক আয়োজন করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে গত ১৬ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকের পর লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়ে, যা রবিবার শেষ হওয়ার কথা ছিল। সূত্র: রয়টার্স


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন