Logo

আন্তর্জাতিক

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৭:৩০

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

ভারতের আসামের দক্ষিণ সালমারা-মানকাচর এলাকায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

শনিবার স্থানীয় সময় দুপুর ২:১০ মিনিটে রাজ্যের ধুবড়ি জেলার বিলাসিপাড়ার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যদিও আগের প্রতিবেদনে কম্পনের মাত্রা ৪.৪ বলা হয়েছিল।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় অগভীর ভূমিকম্পটি গভীর ভূমিকম্পের চেয়ে বেশি তীব্রভাবে অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসেন। সেখানে বাড়িঘরের তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, জানালা ভাঙা ইত্যাদি ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।  

এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা জেলাগুলোর মানুষও মৃদু কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।

এরআগে গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আসামে শিলচরে ৪.৯ মাত্রার ভমিকম্প আঘাত হানলে সিলেট, মৌলভীবাজার এবং এর আশপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠেছিল। 


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন