Logo

আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৯:২০

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জ্যোতির্বিজ্ঞানীরা।  গণনা অনুসারে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

কাতারের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)।  সে হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) জিলহজ মাসের চাঁদের দেখা মিলবে। 

তিনি জানান, ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।

কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ইসলামী মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান মাস নির্ধারিত হয়। 

সাধারণত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে দেশের আকাশে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার ওপর দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন