ঈদযাত্রা : ১৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এ অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ৩ মার্চ। ওই দিন ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়। পরদিন ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের এবং ৭ মার্চ ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
এছাড়া ৮ মার্চ বিক্রি হচ্ছে ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।
অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পরবর্তী দিনগুলোতে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।
এমবি

