Logo

জাতীয়

আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুম‌তি দিল ইরান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুম‌তি দিল ইরান

ছবি: সংগৃহীত

আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি দি‌য়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয়পক্ষ।

ইরানে ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষিতে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয় ইরান। দেশটি সুনির্দিষ্ট কিছু দেশের জাহাজ ছাড়া বাকি সব দেশের জাহাজ ওই পথ দিয়ে পারাপার হতে দিচ্ছে না।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন