Logo

জাতীয়

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:৪৭

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত

দেশে হামের টিকা নেওয়ার উপযোগী শিশুদের মধ্যে ৮১ শতাংশের বেশি ইতোমধ্যে টিকাদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাকি শিশুদেরও খুব শিগগির টিকার আওতায় আনা হবে।

রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের ক্ষেত্রে আমরা ৮১ শতাংশ টিকা কভার করেছি। বাকিটাও খুব শিগগির কভার করে ফেলবো। দ্রুত আমরা শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছি।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ রোগে মৃত্যুহারও কমেছে।

মন্ত্রী জানান, হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে।

সরকার দ্রুত সময়ের মধ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন