সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম
জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশালে ৭১ সদস্যের কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:২২
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ৭১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটিতে মো. আবু সুফিয়ানকে সভাপতি এবং মো. রাশিদুল ইসলাম হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মেহেদী হাসান (রায়হান), মো. বশির শিকদার, মো. সুমন হাওলাদার, মো. জাহিদুল ইসলাম (রুবেল), মো. আলমগীর হোসেন-(1), মো. শাহরিয়ার ইসলাম ইরফান মৃধা, মো. আরিফ হাওলাদার, মো. রাকিব মৃধা ও মো. ইমরান হাওলাদারকে।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি করা হয়েছে মো. শাওন হাওলাদার, মো. জুয়েল হোসেন, মো. আনিস, মো. আল-আমিন শরীফ, মো. মহাসীন বেপারী, মো. গিয়াস উদ্দিন সিকদার, মো. আ. আলিম সরদার ও মো. শওকত হোসেনকে।
কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক করেছেন নাসির ফকির, মো. ওয়াসিম হাওলাদার, মো. রাসেল হাওলাদার, মো. রফিকুল ইসলাম, মো. হানিফ মাতুব্বর, মো. আ. ছত্তার ও মো. রাকিব হাওলাদা-(1) কে।
দপ্তর সম্পাদক করেছেন মো. কায়েস হাওলাদার, মো. রাকিব হাওলাদার-(2) ও মো. আরিফুল ইসলামকে।
প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান নিপু, সহ-প্রচার সম্পাদক মো. তারেক রাঢ়ী ও মো. আরিফ ফকির, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. বেলাল সরদার, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: জিহাদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান (শাওন), সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজিজুল খাঁ, আইন বিষয়ক সম্পাদক মো. সেলিম, তথ্য বিষয়ক সম্পাদক মো. আলী হাওলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইমরান মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আরাফাত, সহ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. হাসান মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রায়হান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস, ছাত্র বিষয়ক সম্পাদক মো. নেয়ামত, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. জামাল শিকদার, যোগাযোগ ও পরিবহন বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, শিল্প বিষয়ক সম্পাদক মো. রিপন হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির মোল্লা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. সজিব সরদার, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. সুমাইয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন খান, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. বেল্লাল হোসেন, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জামাল হাওলাদার, প্রবাসী বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন বেপারী, সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক মো. লিটন মৃধা।
এছাড়া সদস্য করেছেন মো. আলম পেদা, মো. সিয়াম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ইমাম, মো. আলমগীর হোসেন-(2) সরদার, মো. হান্নান সরদার, মো. আ. রহিম, মো. নুরে আলম সিকদার ও মো. রবিউল ইসলাম-(2)কে।

