কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৫২
রাজধানীর আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) মধ্যরাতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে আদাবর এলাকা থেকে বিশেষ অভিযানে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় শেখ মো. জাহাঙ্গীর আলমকে।
এর আগে ২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পান সমীর চন্দ। সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমবি

