Logo

আবহাওয়া

ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৬

ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই  পূর্বাভাস দেওয়া হয়েছে।

‎পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর প্রভাবে রাজধানী ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

‎আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

‎আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন