Logo

শিল্প-সংস্কৃতি

কবি আল মাহমুদের ৯১তম ‎‎জন্মবার্ষিকী আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৫৬

কবি আল মাহমুদের ৯১তম ‎‎জন্মবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯১তম ‎‎জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাক্ষণবাড়িয়ার মৌরাইলে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় মারা যান এ কবি।

আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। 

ষাটের দশকে ‘লোক লোকান্তর' ও ‘কালের কলস' কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন' তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা পেয়েছে স্বতন্ত্র শিল্পরূপ।

শিশুসাহিত্যিক, গল্পকার ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কবি। তার উলে্লখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকেৌড়ির রক্ত', ‘কবি ও কোলাহল' এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন'।

‎বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন।

‎‎জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ ‎তিন দিনব্যাপী স্মরণোত্সবের আয়োজন করেছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন