সিউলে শুরু হয়েছে বাংলাদেশের চিত্রকর্ম প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হয়েছে বাংলাদেশের প্রথিতযশা বিমূর্ত ঘরানার চিত্রশিল্পীদের এক বর্ণিল চিত্রপ্রদর্শনী বাংলা এবস্ট্রাক্টস ২+৯।
ইয়াংওয়ান করপোরেশন আয়োজিত এই প্রদর্শনীতে প্রয়াত দুই সুপরিচিত শিল্পী মাহমুদুল হক এবং কালীদাস কর্মকারের চিত্রকর্ম সহ মোহাম্মদ ইউনুস, রিফাত ইউনুস, মাকসুদা ইকবাল নিপা, আনিসুজ্জামান আনিস, আজমীর হোসেন, আবদুস সাত্তার তওফিক, অনুকূল মজুমদার, অভিশংকর আইন এবং ফারজানা রহমানের কাজ স্থান পেয়েছে।
ঢাকা থেকে একঝাঁক চিত্রশিল্পী বর্তমানে কোরিয়ায় রয়েছেন। প্রদর্শনীটি চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশের খবর/আরইউ

