Logo

ক্যাম্পাস

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন ও কাফন মিছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৭:৪৯

অ
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন ও কাফন মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ মার্চ) সকালে সকাল ১১টা ৩৫ মিনিট থেকে শুরু হয়ে ১২টা ০৫ মিনিট পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশু আসিয়াসহ সকল ধর্ষণের বিচার, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে প্রায় ৪৫ থেকে ৫০ জন অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সকাল ১১টা ৪০ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি কাফন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। 

এতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, সদস্য সীমা আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে এবং সরকারের কাছে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানান।

জেসি/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন