Logo

ক্যাম্পাস

সিরাজগঞ্জ পলিটেকনিকের সিভিল শিক্ষার্থীদের পুনর্মিলনী

Icon

এনএসএস

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৩:৪৬

সিরাজগঞ্জ পলিটেকনিকের সিভিল শিক্ষার্থীদের পুনর্মিলনী



সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থীদের ‘ঈদুল আজহা গেট-টুগেদার ২০২৬’ অনুষ্ঠান। 

গত ২৯ মে ২০২৬ শুক্রবার  ক্যম্পাসের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ইন্সটিটিউটের সিভিল বিভাগের  প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।


এ মিলনমেলায় অংশ নেওয়া সাবেক শিক্ষার্থী, বর্তমানে বিপিডিবিতে উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত নূর এ আজম সিদ্দিক মানিক বলেন, অনেক সুন্দর একটা আয়োজন ছিল।ক্যাম্পাসের এই মেলবন্ধন, পারস্পরিক ভালোবাসা এবং একসাথে থাকার আনন্দ যেন ভবিষ্যতেও সবসময় অটুট থাকুক এটাই প্রত্যাশা করি। 


আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘদিনের প্রচেষ্টায় সফল হওয়া এই পুনর্মিলনী শেষে সংশ্লিষ্টরা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন