ডুপডা নতুন কমিটির অভিষেক; এগিয়ে যাওয়ার প্রত্যয়
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৪:৪৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর সাবেক ছাত্রদের সংগঠন " ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন (ডুপডা) নির্বাহী পরিষদ এর প্রথম সভা এবং নব নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ৪ জুলাই ২০২৬ ইং )রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি এ জেড এম আজিজুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি সাবেক যোগাযোগ সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিদায়ী সাধারণ সম্পাদক কে এম মুজিবুর রহমান। সভায় সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সঞ্চালনায় ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল। সমিতির শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা সভাপতি- ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম খায়রুল আলম।
পরিচয় পর্বে অন্যান্যদের মধ্যে কথা বলেন-
সহ সভাপতি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসিমা খাতুন, যোবায়েদুর রহমান মিলন, এ কে এম নুরুল আলম নান্টু, মো: নাসির উদ্দিন মাহমুদ নান্টু, মো: রফিকুল ইসলাম, মোজাম্মেল হক ভুইঁয়া এবং জাবেদুর রহমান শাহিন, অর্থসম্পাদক এ্যাড মাহবুবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক কে এম ওবায়েদুর রহমান; আবু জাফর মিয়া; প্রচার সম্পাদক ইবনুল সাঈদ রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরনবী সিদ্দিক সুইন; আইন বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: সোবহান খন্দকার,সাংস্কৃতিক সম্পাদক হিসাবে মো: রেজাউল করিম রেজা, নির্বাহী সদস্য মো: আবু জাফর উজ্জল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমেদ; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সরকারেব সাবেক অতিরিক্ত সচিব এ এস এম মামুনুর রহমান খলিলি; সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ বাদল; ক্রীড়া সম্পাদক নিবেদিতা দাস; মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত পারভিন নিভা প্রমুখ।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খন্দকার রফিকুল হোসেন কাজল, আবুল হোসেন, সালাহ উদ্দিন মাহমুদ, শিরীন হোসেন, মোসা: শাহিদা বেগম লিলি, এম শামসুল আলম মাদল, কাজল ইসলাম, নাসরিন পারভীন শিল্পী, মো: মাহবুবুর রহমান খান, সিনিয়র সাংবাদিক আশরাফ আলী, বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম ফজলুর রহমান, মো: এনামুল হক এনাম, ড. ফরিদ উদ্দিন আহমেদ, মো: আনোয়ারুল আলম দুলাল, মো: মনিরুজ্জামান বাবুল, অ্যাডভোকেট আফরোজা পারভীন সিলভিয়া, মোহাম্মদ নাসির উদ্দীন, এবং সাংবাদিক মো: আরিফুজ্জামান মামুন প্রমুখ।
সভায় আগামী দিনে ডুপডা’র কার্যক্রম আরও গতিশীল করতে নিজস্ব অফিস নেয়া, সদস্য বাড়ানো, স্মাট ওয়েবসাইট, শিক্ষা বৃত্তি, গোলটেবিল বৈঠকসহ বেশ কিছু প্রস্তাব উঠে আসে। পরে নৈশভোজের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

